ঢাকা ১১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ ৫ ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল প্রশ্ন ছাড়াই কালো টাকা সাদা করার সুযোগও থাকছে

আগামী বছর হজে যেতে পারবেন বাংলাদেশিরা

#

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর, ২০২১,  10:39 AM

news image

করোনা মহামারির কারণে গত দুই বছর হজে যেতে পারেন নি বাংলাদেশের মুসলমানরা। কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় সেই পরিস্থিতির অবসান হতে চলেছে। গত ৯ আগস্ট থেকে বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের মুসলমানরা পবিত্র ওমরাহ পালন করছেন। আর সার্বিক পরিস্থিতি অনুকূলে আসার প্রেক্ষাপটে আগামী বছর পবিত্র হজে যেতে পারবেন বাংলাদেশিরা।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। পূর্বের প্রাক-নিবন্ধিত ও নিবন্ধিত ব্যক্তিগণ ক্রম অনুসারে অগ্রাধিকার ভিত্তিতে হজে যাওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী বলেন, সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে। তবে আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম