ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

আগামী নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের চায় ইইউ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জানুয়ারি, ২০২৫,  1:56 PM

news image

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী চায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এ কথা বলেন। তিনি বলেন, আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক। আগামী নির্বাচন নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের করতে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবে। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে তাদের পর্যবেক্ষক পাঠাবে। নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের আশ্বস্ত করেছি। তিনি বলেন, গণতান্ত্রিক যাত্রায় নির্বাচন আয়োজন নিয়ে সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে ইইউ। ইসির স্বাধীনতা অক্ষুণ্ন রাখতেও একতম ইইউ। সংস্থাটি মনে করে সংস্কারের সময়টা কম হয়েছে। এ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য করতে কোনো আপস করা হবে না বলেও জানান নাসির উদ্দিন। তিনি বলেন, আমরা অবশ্যই সংস্কার চাই। তবে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে এবং নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হবে এমন কোনো সংস্কার গ্রহণযোগ্য হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম