ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আগামীতে কোন নির্বাচনে, দুর্নীতিতে জড়াবে না ইসি: সিইসি

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০২২,  6:45 PM

news image

২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না বলে আশ্বাস দিলেন প্রধান নির্বাচন কমশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (২৬ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে সংলাপে তিনি এ আশ্বাস দেন। নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে সিইসি বলেন, তার দেয়া প্রতিশ্রুতির মূল্য অবশ্যই থাকবে। কারণ তারা প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছেন, ডিগবাজি দিতে নয়।  তিনি আরও জানান, আগামীতে কোন নির্বাচনে, দুর্নীতিতে জড়াবে না ইসি। ভোটে অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান প্রধান নির্বাচন কমিশনার। মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম দিনের প্রথম সংলাপে অংশ নেয়। এতে অংশ নিয়ে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, লেভেল প্লেয়িং ফিল্ড গ্রহণযোগ্য ভোট, ম্যাজেস্ট্রেটি ক্ষমতাসহ সেনা নিয়োগ, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট, ভোটের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির হাতে ন্যাস্তসহ ১১ দফা দাবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে।  দুপুর ১২ টায় বিকল্প ধারা ও বিকেল ৪ টায় সংলাপ হবে এনপিপির সাথে। এদিন আমন্ত্রিত থাকলেও সংলাপে অংশ নেবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। গত ১৭ জুলাই থেকে শুরু হয় নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে ইসির টানা বৈঠক। প্রতিদিন চারটি দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন। যা চলবে ৩১ জুলাই পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম