ঢাকা ২৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯ দেশ ও জাতির কল্যাণে নিরপেক্ষভাবে কাজ করবো: রাষ্ট্রপতি বন্যা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলের সহযোগিতা চাইলেন চিফ হুইপ শিক্ষা মন্ত্রণালয়ে সাপের হানা মুগ্ধ-সিদ্ধার্থই হত্যাকারী, ছাদে হত্যা করা হয় তিনজনকে: পুলিশ এক ট্রলারে ৮০ মণ ইলিশ, বিক্রি হলো ২০ লাখ টাকায় নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন খাতে চীনের সহযোগিতা বাড়বে: এলজিআরডি মন্ত্রী ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

আগামীকাল যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২২,  2:12 PM

news image

বিতরণ গ্যাস লাইন ও সার্ভিস গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বেশ কয়েকটি এলাকায় চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়,

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত তারাবো হতে আড়াই হাজার পর্যন্ত সকল শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে এবং আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। এর আগে ঢাকা ও আশপাশের এলাকায় গ্যাস সংকটের কারণে দুঃখ প্রকাশ করে তিতাস এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, শেভরন পরিচালিত বিবিয়ানা গ্যাস ফিল্ডের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য হ্রাসকৃত হারে গ্যাস সরবরাহের কারণে বিভিন্ন এলাকায় গ্যাস স্বল্পতার সৃষ্টি হতে পারে। সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম