ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আগামীকাল বঙ্গবন্ধু টানেলের প্রথম টিউব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর, ২০২২,  2:43 PM

news image

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউব উদ্বোধন করা হবে শনিবার (২৬ নভেম্বর)। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে পুরো টানেল জানুয়ারিতে উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। টানেলের অভ্যন্তরে ৯৩ শতাংশ কাজ শেষ হয়েছে। এখনও বাকি রয়েছে ৭ শতাংশ কাজ। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের পরিচালক মো. হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, ‘টানেলের দক্ষিণ টিউবের পূর্ত কাজের সমাপ্ত হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে টিউব উদ্বোধন করবেন। পাশাপাশি টানেলস্থলেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। তিনি বলেন, চীনের সাংহাই শহরের আদলে চট্টগ্রামকে ‘ওয়ান সিটি, টু টাউন’ মডেলে গড়ে তুলতে কর্ণফুলী নদীর তলদেশে এই টানেল করছে সরকার। বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের একটি টিউবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিন টানেলের পতেঙ্গা প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। পুরো টানেলের উদ্বোধন হবে আগামী জানুয়ারিতে। ২৬ নভেম্বর টানেলের দক্ষিণ প্রান্তের টিউবের নির্মাণকাজ শেষ হচ্ছে। উত্তর প্রান্তে টিউবের কাজ এখনও বাকি রয়েছে। সম্পূর্ণ কাজ শেষ করতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এরপর যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। চীনের কারিগরি সহায়তায় ১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণকাজ শুরু হয় ২০১৯ সালের ২৪ জানুয়ারি। চীনের এক্সিম ব্যাংক এই প্রকল্পের জন্য ৫ হাজার ৯১৩ কোটি টাকা ঋণ দেয়। অবশিষ্ট টাকার জোগান দেয় বাংলাদেশ সরকার। টানেল চালুর প্রথম বছর ৬৩ লাখ গাড়ি চলাচল করবে। এরমধ্যে প্রায় ৫১ শতাংশ কনটেইনার পরিবহনকারী ট্রেইলর, ট্রাক ও ভ্যান এবং ৪৯ শতাংশ বাসসহ ছোট যানবাহন। এমন ধারণা কর্তৃপক্ষের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম