ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

আগামীকাল দেশে ফিরবে সাবিনা-কৃষ্ণারা

#

ক্রীড়া প্রতিবেদক

২০ সেপ্টেম্বর, ২০২২,  5:55 PM

news image

সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আগামীকাল বুধবার (২১ সেপ্টেম্বর) নেপাল থেকে দেশে ফিরবে বাংলাদেশ দল। সাবিনাদের বিমানবন্দরে বড় অভ্যর্থনা দেয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এর আগে আজ মঙলবার নেপালে সাফ জয়ী বাংলাদেশ দলকে ঘিরে রয়েছে নানা পরিকল্পনা। নেপালে বাংলাদেশ দূতাবাসে সংবর্ধনা জানানোর কথা রয়েছে সাবিনা-কৃষ্ণাদের। এছাড়া দেশে ফেরার আগে কাঠমন্ডুতে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন তারা। এছাড়া, একসাথে ঘোরার পরিকল্পনাও আছে দলের ফুটবলারদের। আগামীকাল দেশে ফেরার পর নানা আয়োজনে বরণ করা হবে নারী দলকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে বিমানবন্দরের অভ্যর্থনায় থাকবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম