ঢাকা ১৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব হামের উপসর্গে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানি রাজধানীতে যানবাহনের হর্ন নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে: তথ্যমন্ত্রী পাকিস্তানের সরকারি হাসপাতালে এইচআইভি আক্রান্তদের অধিকাংশই শিশু বাংলাদেশকে বাণিজ্যযুদ্ধে সঙ্গে রাখতে চায় চীন: মির্জা ফখরুল আজ থেকে শুরু হচ্ছে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম এসএসসির ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না দুর্যোগ মোকাবিলায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল থেকে রাজধানীতে বুস্টার ডোজ দেওয়া শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২১,  3:07 PM

news image

আগামীকাল থেকে দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকার বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া। সোমবার (২৭ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। পরে বুস্টার ডোজের পুরো প্রক্রিয়া সম্পর্কে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহামেদুল কবীর সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল থেকে ঢাকায় বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে তা সারাদেশে দেওয়া হবে।’ কয়টা সেন্টারে দেওয়া হবে তা সন্ধ্যার মধ্যে বলা যাবে বলে জানান তিনি। যাদের টিকা দেওয়া হবে তাদের কাছে এসএমএস যাবে বলে জানান ডা. আহামেদুল কবীর। কাদের কাছে এসএমএস যাবে প্রশ্নে তিনি বলেন, ‘যারা ইতোমধ্যে দুই ডোজ টিকা নিয়েছেন, দুই ডোজ টিকা নেওয়ার সময় যাদের ছয় মাস পার হয়েছে, ঝুঁকিপূর্ণ-যাদের বয়স ৬০ এর বেশি এবং যারা ফ্রন্টলাইনার তাদের কাছে এই এসএমএস যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম