ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

আগামীকাল থেকে বরগুনায় সব ধরনের বাস চলাচল বন্ধ

#

নিজস্ব প্রতিনিধি

০৩ নভেম্বর, ২০২২,  9:55 PM

news image

বরগুনায় শুক্রবার থেকে দুদিন সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বরগুনা জেলা বাস মালিক সমিতি। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ছগির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়কে থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে আমরা এ ধর্মঘটের ডাক দিয়েছি। অটোরিকশা চলাচলের কারণে দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। এতে তাদের জানমালের ক্ষয়ক্ষতি যেমন হয় তেমনি তাদের ব্যবসায়িক লস হয়। তাই এ ধর্মঘট। এই ধর্মঘটের পরেও যদি সড়কে অটোরিকশা ও থ্রি হুইলার চলাচল বন্ধ না হয় তবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিবেন।

ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়বেন যাত্রীরা তাদের ভোগান্তি লাগবে জেলা প্রশাসকের করণীয় সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে থ্রি-হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত হয়েছিল। তবে এত বড় মহাসড়কে থ্রি হুইলার ও অটোরিকশা বন্ধ করতে যে পরিমাণ পুলিশ ফোর্স দরকার সে পরিমাণ পুলিশ সদস্য বরগুনা জেলা পুলিশের নেই। তাই বন্ধ করা যাচ্ছে না। তবে বরগুনা পুলিশ সুপার মো. আবদুস সালাম বলেন, সড়কের অটোরিকশা ও থ্রি-হুইলার চলাচল বন্ধের জন্য ব্যবস্থা নিবেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক যদি থ্রি হুইলার ও অটোরিকশা চলাচল বন্ধের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেন তখন আমার কাছে পুলিশ ফোর্স চাইলে আমি তা সাধ্যমত দেওয়ার চেষ্টা করবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম