ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
যে কারণে নীল জার্সিতে খেলবে আর্জেন্টিনা গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগামীকাল থেকে কমবে বৃষ্টি, মিলবে রোদের দেখা

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৩,  4:15 PM

news image

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। কখনও মুষলধারে, আবার কখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। মাঝেমধ্যে কিছু সময়ের জন্য বৃষ্টি থামছে বটে। কিন্তু দীর্ঘস্থায়ী হচ্ছে না সেই থামা। একটু থেমে আবার অঝোরে ঝরছে বৃষ্টি। এই ভোগান্তির মধ্যেই শুক্রবার (৬ অক্টোবর) রাতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার দুপুরের মধ্যেই এই বৃষ্টি কমে আসবে। বিষয়টি নিশ্চিত করে দেশের শীর্ষপর্যায়ের একটি গণমাধ্যমকে আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ না বাড়লেও আগামীকাল শনিবার পর্যন্ত এ অবস্থা বিরাজ করবে। তবে শনিবার দুপুরের মধ্যে বৃষ্টি কমে আসবে। কিন্তু আকাশ দিনভর মেঘলা থাকবে। রোদের দেখা কবে মিলবে এমন প্রশ্নের জবাবে আবহাওয়াবিদ জানান, আগামীকাল বৃষ্টি কমলেও রোদের সম্ভাবনা নেই। তবে পরশুদিন রোববার থেকে দিন পরিষ্কার হবে। একইসঙ্গে বাড়বে তাপমাত্রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম