ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

আগামীকালও কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুন, ২০২৫,  2:38 PM

news image

সচিবালয়ের কর্মচারীরা মঙ্গলবার (১৭ জুন) বিক্ষোভ কর্মসূচি পালন করবেন। এদিকে আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। সোমবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের নিচে বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান মো. নুরুল ইসলাম এ কথা জানান। তিনি বলেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আমরা মাঠে ময়দানে ঘুরছি। এই কালো অধ্যাদেশ গোপনে উপদেষ্টা পরিষদ থেকে পাস করানো হয়েছে। আমরা এর সঙ্গে জড়িতদের ধিক্কার জানাই এবং এটি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সরকার আমাদের সঙ্গে সাপলুডু খেলা খেলছে। তিনি আরও বলেন, ঈদের আগে দেওয়া বিশেষ প্রণোদনা ভাতা ছিল “ফাঁকিবাজি” এবং “প্রতারণা”। তিনি বলেন, এটি বিশেষ সুবিধা নয়, বিশেষ প্রতারণা। আমরা এটি মেনে নেব না। মো. নুরুল ইসলাম বলেন, অধ্যাদেশ জারির আগে আলোচনার প্রজ্ঞাপন থাকলেও এখনো কোনো প্রস্তাব পাননি তারা। আমরা রোদে পুড়ে আন্দোলন করছি, আর সরকার এসিতে বসে আছে। যদি আমাদের কথায় কান না দেওয়া হয়, তাহলে বিভাগীয় পর্যায়ে সম্মেলন ডাকতে বাধ্য হব। আমরা কোনো সংশোধন বা পরিবর্তন চাই না, শুধু অধ্যাদেশ বাতিল চাই। পিছু হটার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমরা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেব। আর মঙ্গলবার সচিবালয়ের বাদাম তলায় বেলা ১১টায় জমায়েত হব। প্রতিটি মন্ত্রণালয় থেকে আলাদা আলাদা মিছিল নিয়ে আসবেন। যদি না আসেন তাহলে ধরে নেব তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। মো. নুরুল ইসলাম বলেন, এ অধ্যাদেশ বাতিল করলে আমরা নীরবে ঘরে ফিরে যাব। যদি আমাদের আগুন জ্বালিয়ে আপনারা খেলা করতে চান তাহলে আমরা এমন খেলা খেলব আপনারা ঘরে ঢুকতে পারবেন না। আপনারা সে কাজ করতে বাধ্য করবেন না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম