ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

আগস্টে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুন, ২০২৫,  7:59 PM

news image

প্রথম ধাপে রাজধানীর দুটি জোনে ই-রিকশা চালু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে আয়োজিত ই-রিকশার মাস্টার ট্রেইনারদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান, গতি নিয়ন্ত্রিত ই-রিকশা প্রথম ধাপে ঢাকার দুই সিটির দুটি জোনে চালু করা হবে। ঢাকা দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটির উত্তরায় প্রাথমিকভাবে চলবে বুয়েটের তৈরি তিন চাকার এসব ই-রিকশা। আসিফ মাহমুদ বলেন, জুলাই আন্দোলনে রিকশাচালকদের ভূমিকা ছিল অনন্য। তাই বৈধভাবে তাদের রুটি-রুজির ব্যবস্থা রার চেষ্টা চলছে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশের পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানো হবে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, আগস্টের প্রথম সপ্তাহে ঢাকার রাস্তায় নামবে ই-রিকশা। ই-রিকশাগুলো চালু হওয়ার পর থেকে উক্ত জোনগুলো থেকে অনুমোদনহীন রিকশা ধীরে ধীরে সরিয়ে দেয়া হবে। জানা যায়, প্রথম ধাপে ৩০০ প্রশিক্ষণার্থীকে ই-রিকশা বিষয়ক প্রশিক্ষণ দেয়া শুরু হয়েছে। পরবর্তীকালে তারা চালকদের প্রশিক্ষণ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম