ঢাকা ২০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী বিক্ষোভে উত্তাল কাশ্মীর, নিহত ২৪ বিএনপি কখনোই একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাস করে না: মির্জা ফখরুল টানা ৪ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের কিংবদন্তি ক্রীড়াবিদ আব্দুস সাদেক আর নেই প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে যেসব বিষয় গুরুত্ব পাবে টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে নেমে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু পেনশনে বড় সুখবর, বাড়বে আর্থিক সুবিধা মোহাম্মদপুরের অপরাধীদের কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আখাউড়ায় মায়ের সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা!

#

নিজস্ব প্রতিনিধি

১১ অক্টোবর, ২০২২,  10:36 AM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পড়াশোনা করতে বলায় মায়ের সঙ্গে অভিমান করে ওমর (৯) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে আখাউড়া পৌর শহরের রাধানগর (সাহাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওমর রাধানগর রেসিডেন্সিয়াল স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র এবং ওই এলাকার আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওমরকে পড়ার জন্য বলেন তার মা। কিন্তু কেন পড়তে বলা হলো এ নিয়ে মায়ের সঙ্গে অভিমান করে তার নিজ কক্ষেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওমর। একপর্যায়ে জানাজানি হলে ছেলেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া। আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, এ বিষয়ে থানায় কারো কাছ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম