ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মনোহরদীতে ডাকাতির রহস্য উন্মোচন, লুণ্ঠিত মালামালসহ জড়িত ডাকাতদের গ্রেফতার ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না প্রেমের নাটক-সিনেমা বন্ধ চেয়ে হাইকোর্টে রিট ‘স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা ‘ঘুষ.সাইট’ নির্মাতার অভিযোগ নিয়ে দুই কর্মচারীকে শোকজ করা কর্মকর্তা বদলি বামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা ঠাকুরগাঁও সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা বাড্ডায় মাস্ক-হেলমেট পরে ঘরে ঢুকে গুলি

আখাউড়া স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২২,  4:32 PM

news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১ অক্টোবর) সকালে আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফিকুল ইসলাম জানান, আগরতলা ইন্দো-বাংলা আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শীব শংকর দেব স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে আমাদের কে জানিয়েছে। আগামীকাল ২ অক্টোবর রোববার থেকে ৬ অক্টোবর পর্যন্ত শারদীয় দুর্গাপূজার ছুটি কিন্তু ৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি শুক্রবার থাকায় মোট সাত দিন এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ৭ অক্টোবর শনিবার পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা বাণিজ্য কার্যক্রম শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক স্বপন চন্দ্র দাস জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্দরের বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্ট যাত্রী পারাপার অন্যদিনের মতোই স্বাভাবিক থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম