ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আক্ষেপ নিয়ে টনি ক্রুসের বিদায়

#

স্পোর্টস ডেস্ক

০৬ জুলাই, ২০২৪,  5:02 PM

news image

স্পেনের বিপক্ষে হেরে এবারের ইউরো মিশন শেষ হয়েছে জার্মানির। ঘরের মাঠে অন্যতম ফেভারিট হিসেবে খেলেও শিরোপা ঘরে তুলতে পারল না দলটি। সেই আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুস। বিদায়ের দিনে অনেকটা আবেগজড়িত কণ্ঠেই জানিয়েছেন, আরেকটু থাকতে চেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে টনি ক্রুস বলেন, 'আমরা যা করেছি তার জন্য গর্ববোধ করতে পারি। দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। আমার ধারণা, আমরা জার্মান ফুটবলকে আবারও আশা দেখিয়েছি এবং সময় যত এগিয়েছে দল হিসেবে আমরা তত ভালো হয়েছি। এই দলটা ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু আজকে আমাদের অনেক মন খারাপ, কারণ আমরা আরেকটু সময় থাকতে চেয়েছিলাম।'   নিজের শেষ ম্যাচেও মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন ক্রুস। তার ট্যাকলেই ম্যাচের অষ্টম মিনিটে আহত হয়ে মাঠ ছাড়তে হয়েছে স্প্যানিশ তারকা পেদ্রিকে। প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার লামিন ইয়ামালকেও আটকে রেখেছেন তিনি। তবে জার্মানির স্বপ্নভঙ্গ হয়েছে ১১৯তম মিনিটে করা মিকেল মোরেনোর গোল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। জার্মানি ওই গোল পরিশোধ করেছে ম্যাচ শেষের স্রেফ ১ মিনিট আগে। নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন স্পেনের মোরেনো। আর তাতেই ইউরো থেকে ছিটকে যায় জার্মানি। বিদায় হয়ে যায় টনি ক্রুসেরও।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম