ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

আকরিক লোহার ব্যাপক দরপতন-

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে, ২০২৩,  9:14 PM

news image

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতন ঘটেছে। গত ১ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে জানানো হয়, বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী ও ধাতু ভোক্তা চীন। দেশটিতে যার চাহিদা পুনরুদ্ধারের সম্ভাবনা ফিকে হয়ে গেছে। এছাড়া খনি থেকে আকরিক লোহার উত্তোলন বাড়িয়েছে অন্যতম বৃহৎ উৎপাদক অস্ট্রেলিয়া ও ব্রাজিল। এতে বিশ্ববাজারে সরবরাহ বেড়েছে। ফলে চাপে পড়েছে গুরুত্বপূর্ণ ধাতুটির দর।  শুক্রবার (১২ মে) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী সেপ্টেম্বরের আকরিক লোহার দাম কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ৬৮৫ দশমিক ৫০ ইউয়ান বা ৯৯ ডলার ১২ সেন্টে। গত ৫ মে’র পর যা সবচেয়ে কম। আগের কার্যদিবসে (বৃহস্পতিবার ) প্রতি টনের দর ছিল ৭১০ ইউয়ান বা ১০২ ডলার ৭২ সেন্ট। অর্থাৎ দিনের ব্যবধানে মূল্য হ্রাস পেয়েছে প্রায় ২৫ ডলার। এর পূর্বের কর্মদিবসে (বুধবার) টনপ্রতি তা ছিল ৭৩৩ ইউয়ান। এ নিয়ে টানা ৬ সপ্তাহ বেঞ্চমার্কটির দরপতন ঘটলো। তবে আলোচ্য দিনে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আগামী জুনের আকরিক লোহার চুক্তি মূল্য বৃদ্ধি পেয়েছে ১ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৯৯ ডলার ৫৫ সেন্টে। কিন্তু দিনের শুরুতে তা ছিল ৯৬ ডলার ৯০ সেন্ট। গত ৫ মে’র পর যা সর্বনিম্ন। মধ্য-মার্চে সিঙ্গাপুর এক্সচেঞ্জে আকরিক লোহার দাম ছিল ১৩১ ডলার। চলতি বছরের মধ্যে যা সর্বোচ্চ। সেই থেকে এখন পর্যন্ত কঠিন ধাতুটির দর হারিয়েছে ২০ শতাংশ। আইএনজি কম্মোডিটিজের কৌশলবিদ এয়া মান্থে বলেন, নির্মাণ খাতের ভরা মৌসুম শেষ হয়ে যাচ্ছে। তবু চাহিদা পুনরুদ্ধার হয়নি। ইস্পাত উৎপাদন কমেছে। ফলে কঠিন ধাতুটি তৈরি মূল উপকরণ লৌহ আকরিকের মূল্যও নিম্নমুখী হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম