ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

আকরিক লোহার ব্যাপক দরপতনের আভাস

#

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল, ২০২৩,  2:05 PM

news image

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার ব্যাপক দরপতনের পূর্বাভাস দেয়া হয়েছে। ২০২৩ সালের শেষ নাগাদ শক্ত ধাতুটির দাম ২৮ শতাংশ কমতে পারে। চীনে ইস্পাতের চাহিদা ও উৎপাদন হ্রাস পেতে পারে। সেই আশঙ্কায় এ পূর্বাভাস দিয়েছেন বিশেষজ্ঞরা। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক মরগ্যান স্ট্যানলের বিশ্লেষকরা বলেন, চলতি বছরের শেষদিকে লৌহ আকরিকের দর ব্যাপক কমবে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীন। দেশটিতে শক্ত ধাতুটির উৎপাদন নিম্নমুখী হবে। সেই সঙ্গে চাহিদাও হ্রাস পাবে। গত ২০ মার্চ এক রিপোর্টে পণ্য কৌশলবিদ মারিয়াস ভ্যান স্ট্রাটেন এবং এক দল বিশ্লেষক বলেন, ওই সময়ে প্রতি টন আকরিক লোহার দাম ৯০ ডলারে নামতে পারে। বর্তমানে টনপ্রতি কঠিন ধাতুটির দর ১২৬ ডলার। এ হিসাবে যা ২৮ শতাংশ কম। ইস্পাত তৈরির মূল উপকরণ আকরিক লোহা। নির্মাণ এবং প্রকৌশল খাতের গুরুত্বপূর্ণ উপাদান এটি। এশিয়ার দেশগুলোতে যা অধিক হারে ব্যবহৃত হয়। লৌহ আকরিকের দাম কমতে পারে বলে আভাস দিয়েছে কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়াও। তারা বলছেন, এ বছরের চতুর্থ প্রান্তিকে প্রতি টন কঠিন ধাতুটির দাম ১০০ ডলারে নামতে পারে। কারণ, ২০২৩ সালের শেষার্ধে চীনে ইস্পাত উৎপাদন কমবে। তবে বিশ্লেষকরা বলছেন, আগামী কয়েক মাস আকরিক লোহার দামের ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। কারণ, চীন করোনা বিধিনিষেধ প্রত্যাহার করেছে। ফলে সেখানে ধুঁকতে থাকা সম্পত্তি খাতে কর্মকাণ্ড বেড়েছে। কিন্তু বছরের দ্বিতীয়ার্ধে এ ধারা ব্যাহত হবে। ফলে দামও কমবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম