ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

আকরিক লোহার দাম আরও কমলো

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জানুয়ারি, ২০২৩,  4:49 PM

news image

আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম আরও কমেছে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী চীন। সদ্য দেশটির দুর্বল অর্থনৈতিক উপাত্ত প্রকাশ্যে এসেছে। এতে শক্ত ধাতুটির চাহিদা হ্রাস পেয়েছে। ফলে মূল্যও নিম্নমুখী হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) চীনের দালিয়ান কম্মোডিটি এক্সচেঞ্জে সবচেয়ে বেশি ব্যবসা করা আগামী মে মাসের আকরিক লোহার দর পড়েছে ১ দশমিক ৩ শতাংশ। প্রতি টনের দাম স্থির হয়েছে ৮৩৫ ইউয়ান বা ১২৩ ডলার ৮১ সেন্টে। আগের দিন (সোমবার) যার মূল্য ছিল ৮৩৯ ইউয়ান বা ১২৫ ডলার ৩৫ সেন্ট।তবে এদিন সিঙ্গাপুর এক্সচেঞ্জে বেঞ্চমার্ক আগামী ফেব্রুয়ারির লৌহ আকরিকের দরপতন হয়েছে শূন্য দশমিক ৪ শতাংশ। টনপ্রতি মূল্য নিষ্পত্তি হয়েছে ১১৯ ডলার ৮৫ সেন্টে। আগের দিন (সোমবার) যার মূল্য ছিল ১২০ ডলার ৪০ সেন্ট। এই দিনই অর্থনীতির তথ্য প্রকাশ করে চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো। এতে দেখা যায়, কোভিড-১৯ নীতি শিথিল করার পরও চতুর্থ প্রান্তিকেও দেশটির প্রবৃদ্ধি ধাক্কা খেয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে আগের তিন প্রান্তিকেও তা শ্লথ ছিল। গত ডিসেম্বরে চীনে ইস্পাত উৎপাদন হয়েছে ৭৭ দশমিক ৮৯ মিলিয়ন টন। ২০২২ সালে মাসিক ভিত্তিতে যা ৪ দশমিক ৫ শতাংশ বেশি। তবে বার্ষিক হিসাবে ৯ দশমিক ৮ শতাংশ কম। গত বছর দেশটির সম্পত্তি খাতে বিনিয়োগ কমেছে ১০ শতাংশ। বার্ষিক ভিত্তিতে ১৯৯৯ সালের পর যা সর্বনিম্ন। আর মাসিক হিসাবে হ্রাস পেয়েছে ৯ দশমিক ৮ শতাংশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম