ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী মতপার্থক্য ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য: রাষ্ট্রপতি কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ ৪ আসামির রায় যেকোনো দিন শিশুদের সিরাপেও ভেজাল, উদ্ধার কোটি টাকার নকল ওষুধ চিকিৎসাসেবায় নতুন দিগন্ত, পুরোদমে চালু হচ্ছে বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল চলতি মাসে একদিনের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র ফল কিনতে গিয়ে হিমশিম সাধারণ মানুষ দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে : রিজভী

আকবর আলি খানের জানাজা সম্পন্ন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২২,  9:21 PM

news image

অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৯ সেপ্টেম্বর) বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল থেকে তার মরদেহ গুলশান-১ এর বাসায় নেওয়া হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় মরদেহ আজাদ মসজিদে নেওয়া হয়। জুমার নামাজের পড় খতিব মাওলানা মাহমুদুল হাসানের ইমামতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গতকালে (৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আকবর আলি খান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।  জানা গেছে, বৃহস্পতিবার রাত ১০টার দিকে আকবর আলি খানকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার পথেই তিনি মারা গেছেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম