ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আওয়ামী লীগ জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ, ২০২৪,  1:54 PM

news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলি-গ্রেনেডের ভয়ে যারা পালাবে না- এমন তরুণ যুবক ও ছাত্রনেতা তৈরি করতে হবে। সোমবার (২৫ মার্চ) নয়াপল্টনে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা দল আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা ভয়ে পালাবে না, এই ধরনের সাহসী নেতৃত্ব তৈরি করতে হবে। ইমরান খান দেখিয়ে দিয়েছেন কীভাবে তরুণদের মাঠে নামতে হয়। প্রতিরোধের হাতিয়ার তৈরি করুন সামাজিক যোগাযোাগমাধ্যমকে। আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে বলে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের নামে সরকার নাটক করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে। তিনি বলেন, মোবাইল সার্ভিলেন্সের মাধ্যমে ১৬ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। কি ভয়াবহ পরিস্থিতি! এ সময় বর্তমানে রমজানের এই সময়ে মানুষের নিত্যপণ্য কেনার পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম