ঢাকা ১৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে: বাণিজ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত সৌদি আরব ছাড়ার নির্দেশ প্রথম সেঞ্চুরির দেখা পেলেন তানজিদ তামিম সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন ঈদে ঢাকা ছাড়লে নগদ অর্থ–স্বর্ণালংকার থানায়ও রাখা যাবে: ডিএমপি কমিশনার

আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে: স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ জুলাই, ২০২৩,  3:13 PM

news image

আওয়ামী লীগ পেশিশক্তি, বৈদেশিক শক্তি কিংবা ষড়যন্ত্রের শক্তিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে চলে। জনগণের ম্যান্ডেট ছাড়া আওয়ামী লীগ কখনো কাজ করে না। মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় রাজধানীর টিসিবি কার্যালয় মিলনায়তনে মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বদলে দেওয়ার যে কথা বলেছিলেন, তিনি যথার্থই বদলে দিয়েছেন দেশকে। দেশে পরিবর্তনের যে ধারা সেটি সবারই নজরে পড়ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এজন্যই বলেছিলেন, তোমরা যদি এগিয়ে যেতে চাও, বদলে দিতে চাও তবে বাংলাদেশকে অনুসরণ কর। আসাদুজ্জামান খান বলেন, দেশে যখন স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, তখন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র শুরু করেছে৷ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা কোনোদিন জনগণের শক্তিকে বিশ্বাস করেনি তারাই আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা নির্বাচনে বিশ্বাস করে না, জনগণের শক্তিকে বিশ্বাস করে না। জনগণও তাদেরকে বিশ্বাস করে না। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা যদি একত্র থাকি তাহলে কোনো ষড়যন্ত্রই কাজ করবে না। সবাই ঐক্যবদ্ধ থাকেন। যখনই নেতৃবৃন্দ ডাক দেবে সঙ্গে সঙ্গে সাড়া দেবেন।  ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম