ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

আওয়ামী লীগ কখনও হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে না: ওবায়দুল কাদের

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৩,  2:35 PM

news image

জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (২১ আগস্ট) গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কখনও হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি করে না; নিজেরা এর শিকার হয়। জিয়া পরিবার বঙ্গবন্ধু পরিবারকে নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে। আওয়ামী লীগ নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করছে! ৭৫ এ হত্যাকাণ্ড কে ঘটিয়েছে? সেদিন শিশু, নারী, অন্তঃসত্ত্বাসহ গোটা পরিবারকে নিশ্চিহ্ন কারা করেছিল? জিয়া এর মাস্টারমাইন্ড। তিনি বলেন, রাজনৈতিক অভিলাষ পূরণ করতে ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর বঙ্গবন্ধুর অবর্তমানে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। তিনি আরও বলেন, হাওয়া ভবন থেকে ২১ আগস্টের নির্দেশ দিয়েছিলেন তখনকার যুবরাজ তারেক জিয়া। আজ কাপুরুষের মতো তিনি বিদেশে পলাতক রয়েছেন। ওবায়দুল কাদের বলেন, তাদের মতো সন্ত্রাসীদের হাতে বাংলাদেশ, নির্বাচন এবং গণতন্ত্র নিরাপদ নয়। তাদের প্রতিরোধ, প্রতিহত এবং পরাজিত করতে হবে। এ অপশক্তি, খুনি এবং দুর্নীতিবাজদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই। বিএনপির দেশ পাকিস্তান ও আফগানিস্তান। তাদের হৃদয়ে বাংলাদেশ থাকলে এতসব ঘটনা ঘটাতে পারত না। তিনি বলেন, খালেদা জিয়া জেলের বাইরে থাকাটা ফখরুলদের আন্দোলনের ফসল নাকি শেখ হাসিনার উদারতা? আপনারা তো ৫০০ লোকের মিছিলও করতে পারেননি খালেদা জিয়ার জন্য। লজ্জা করে না, ফখরুল সাহেব? কানাডার আদালত আপনার দলকে পাঁচবার সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম