ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আওয়ামী লীগ আবারও দেশের দায়িত্ব নিতে প্রস্তুত: সেতুমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৯ ডিসেম্বর, ২০২২,  8:03 PM

news image

বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংস করেছেন, তারাই আবার রাষ্ট্রকে মেরামত করতে চায়, হাস্যকর। বিএনপির ধ্বংস করা রাষ্ট্র আওয়ামী লীগ মেরামত করছে। তিনি বলেন, আওয়ামী লীগ আবারও দেশের দায়িত্ব নিতে প্রস্তুত। শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে চায় আওয়ামী লীগ। সুশৃঙ্খল কর্মী বাহিনী ছাড়া স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি আরও বলেন, আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন সাদামাটা হলেও উপস্থিতি রেকর্ড ছাড়াবে। করোনা ও অর্থনৈতিক মন্দা কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম