ঢাকা ০৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

আওয়ামী লীগের নির্বাচনের সুযোগ নেই: ইসি মাছউদ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২৫,  8:49 PM

news image

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে। নিবন্ধনের স্থগিতাদেশ বাতিল বা প্রত্যাহার না হলে দলটি নির্বাচন করতে পারবে না। সেই সুযোগ নেই।  সোমবার (১৯ মে) বেলা ১১টায় রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ‘ভোটার তালিকা হালনাগাদ-২০২৫, পরবর্তী পর্যালোচনা ও টেকসই উন্নয়ন পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন হবে কিনা এ নিয়ে কমিশন কি মনে করে এমন প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশনার বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনও আসেনি। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টার বেধে দেওয়া সময়ে নির্বাচন বাস্তবায়ন করতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। এ কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। এ ছাড়াও অতিথি হিসেবে বিভাগীয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন। কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের ৭০ জন নির্বাচন কর্মকর্তা, তথ্য সংগ্রহকারী কর্মকর্তা অংশ নেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম