ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

আওয়ামী লীগের আলোচনা সভা শুরু

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৪,  10:31 PM

news image

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে।শনিবার (২৯ জুন) বিকেল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফীর স্বাগত বক্তব্যের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া দলের অন্যান্য নেতারাও বক্তব্য দেবেন। আলোচনা সভা শুরু হলেও নেতাকর্মীদের সভাস্থলে মিছিল নিয়ে আসতে দেখা যায়। অন্যান্য সময় সমাবেশ শুরুর আগে বঙ্গবন্ধু অ্যাভিনিউ নেতাকর্মীদের পদচারণায় ভর্তি দেখা গেলেও আজ এখনও সেটা হয়নি। তবে একটু পর পরই মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন। এ সময় নেতারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু,’ ‘শেখ হাসিনা, শেখ হাসিনা,’ ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার,’ ‘উন্নয়নের সরকার, বারবার দরকারসহ নানা স্লোগান দিতে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম