ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন করা হবে: ড. মঈন খান

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি, ২০২৪,  3:20 PM

news image

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, যেকোনো মূল্যে গণতন্ত্র ফিরিয়ে আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন করা হবে। ৭ জানুয়ারি শুধু বিএনপি ভোটাররা নয়, আওয়ামী লীগের ভোটাররাও ভোট দেননি। ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, ভোটের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) তাঁতী দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিরোধী দলকে নিশ্চিহ্ন করার অংশ হিসেবে সরকার বিএনপিকে নিষিদ্ধের অপচেষ্টা করছে দাবি করে বিএনপির সিনিয়র এ নেতা বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলকে নিশ্চিহ্ন করার খেলায় মেতেছেন। এজন্য বিএনপিকে নিষিদ্ধ করার অপচেষ্টা করছেন তারা। ক্ষমতাসীনরা গণতন্ত্রকে হরণ করেছে অভিযোগ করে ড. মঈন খান আরও বলেন, রাজপথের আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে বলেন, যেকোনো মূল্যে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে; আওয়ামী লীগকে সরিয়ে পুনরায় নির্বাচন হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম