ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই: মাহবুব উদ্দিন খোকন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২৪,  11:16 AM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, একটি বিশেষ রাজনৈতিক দল বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল। কিন্তু সেটি সফল হয়নি। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের প্রতিবিপ্লব করার ক্ষমতা নেই। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা ভারতকে অনুরোধ করবো, আপনারা বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক রাখুন। কোনো রাজনৈতিক ব্যক্তি বা একক রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখবেন না। তিনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটি মনে রাখতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে সবসময় শ্রদ্ধা জানাতে হবে। আমরাও ভারতের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাই। সরকার ষড়যন্ত্র প্রতিরোধে কাজ করছে জানিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এই সভাপতি বলেন, সরকার কাজ করছে। তাদের সফলতা কামনা করি। তবে যত তাড়াতাড়ি নির্বাচিত ও জনপ্রতিনিধির সরকার হবে, তত তাড়াতাড়ি ষড়যন্ত্র কমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম