ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আইসিসি থেকে শাস্তি পেলেন তাওহীদ হৃদয়

#

ক্রীড়া প্রতিবেদক

১১ মার্চ, ২০২৪,  7:18 PM

news image

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ও তৃতীয় টি-টোয়েন্টি ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি টাইগারদের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়। বিপরীতে মেজাজ হারিয়ে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে বিতর্কে জড়ান তিনি। যার ফলে আইসিসি থেকে শাস্তি পেয়েছেন এই ডান হাতি ব্যাটার। সোমবার (১১ মার্চ) এক বিবৃতি দিয়ে হৃদয়ের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২০ ধারায় বলা আছে- খেলোয়াড় বা খেলোয়াড়দের সমর্থন করেন এমন কারো সঙ্গে স্পিরিট অব দ্য গেমের পরিপন্থী কিছু করা যাবে না। তৃতীয় টি-টোয়েন্টিতে নুয়ান থুসারার বলে আউট হওয়ার পর শ্রীলঙ্কান ক্রিকেটারদের সঙ্গে তর্কে জড়ানোর পাশাপাশি তেড়ে যেতে দেখা যায় হৃদয়কে। এমন অপরাধের জন্য হৃদয়ের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। ২৪ মাসের মধ্যে আবারও কোনো অপরাধ করলে এক ম্যাচ নিষিদ্ধ হতে পারেন হৃদয়। বাংলাদেশি এই ক্রিকেটার নিজের অপরাধ ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে স্বীকার করায় ও শাস্তি মেনে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। অন ফিল্ড আম্পায়ার সরফদ্দৌল্লা সৈকত, তানভীর আহমেদ, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল শাস্তি কার্যকর করেন। লেভেল-১ ভঙ্গ করার সর্বনিম্ন শাস্তি তিরস্কার ও সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ অবধি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম