ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ

#

স্পোর্টস ডেস্ক

২৭ জুন, ২০২৩,  7:57 PM

news image

অবশেষে ঘুচলো অপেক্ষা। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর, ১৯ নভেম্বর নামবে পর্দা। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড টুর্নামেন্টটির উদ্বোধনী ম্যাচে আহমেদাবাদে মুখোমুখি হবে। ১৫ নভেম্বর মুম্বাই ও ১৬ নভেম্বর কলকাতায় হবে দুটি সেমিফাইনাল। আর ১৯ নভেম্বর আহমেদাবাদে হবে ফাইনাল। বিশ্বকাপের তৃতীয় দিন মাঠে নামবে বাংলাদেশ। ৭ অক্টোবর তামিম ইকবালের দলের প্রতিপক্ষ আফগানিস্তান। রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় প্রতিটি দলকে মুখোমুখি হতে হবে বাকি নয় প্রতিপক্ষের। অর্থাৎ নকআউট বাদে প্রতি দলকেই খেলতে হবে নয়টি করে ম্যাচ। আহমেদাবাদ, মুম্বাই, পুনে, চেন্নাই, বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, কলকাতা, হায়দরাবাদ, ধর্মশালা, দিল্লি, লখনৌও গুয়াহাটিতে খেলা হবে বিশ্বকাপের ম্যাচগুলো। বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। যদিও এই ভেন্যুটি নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত আহমেদাবাদেই হচ্ছে ম্যাচটি।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম