ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে নেই বাংলাদেশের কেউ

#

স্পোর্টস ডেস্ক

২৫ জানুয়ারি, ২০২৩,  4:42 PM

news image

তিন ফরম্যাটে বিগত ২০২২ সালের সেরা পারফর্মারদের নিয়ে ভিন্ন ভিন্ন একাদশ সাজিয়েছে আইসিসি। ওয়ানডে একাদশে বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ জায়গা পেলেও টি-টোয়েন্টি ও টেস্টের সেরা একাদশে জায়গা পাননি বাংলাদেশের কোনো খেলোয়াড়। আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক করা হয়েছে ইংলিশ তারকা বেন স্টোকসকে। একাদশে স্টোকস ছাড়াও রয়েছেন আরো দুই ইংলিশ তারকা - জনি বেয়ারস্টো ও জেমস অ্যান্ডারসন।   তবে সবচেয়ে বেশি খেলোয়াড় জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া থেকে। মোট চারজন অজি ক্রিকেটার আছেন বর্ষসেরা টেস্ট একাদশে। এছাড়া পাকিস্তান, ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার একজন করে ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই একাদশে।

আইসিসির টেস্ট একাদশ: 

১) উসমান খাজা

২) ক্রেইগ ব্রাথওয়েট

৩) মার্নাস লাবুশানে

৪) বাবর আজম

৫) জনি বেয়ারস্টো

৬) বেন স্টোকস (অধিনায়ক)

৭) ঋষভ পন্থ (উইকেটরক্ষক)

৮) প্যাট কামিন্স

৯) কাগিসো রাবাদা

১০) ন্যাথান লায়ন

১১) জেমস অ্যান্ডারসন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম