ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায় মারুফা

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২৪,  6:43 PM

news image

আইসিসির বর্ষসেরা উদীয়মান নারী ক্রিকেটার-২০২৩ এর জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। চারজনের সংক্ষিপ্ত তালিকায় মারুফার সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার ফিবি লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল এবং স্কটল্যান্ডের ডার্সি কার্টার। গতকাল বুধবার (৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই তালিকা প্রকাশ করেছে। বর্ষসেরা উদীয়মান নির্বাচিত হবেন গণমাধ্যম প্রতিনিধিদের প্যানেল, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। আইসিসির ওয়েবসাইটের মাধ্যমে সমর্থকেরা ভোট দিতে পারবেন। ১৮ বছর বয়সী মারুফা নিজের প্রথম আইসিসি ইভেন্টেই নজর কাড়েন। গত বছরের ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে নেন ২৩ রানে তিন উইকেট। সেটা ছিল এই সংস্করণে স্রেফ তার তৃতীয় ম্যাচ। এরপর বছরের মাঝমাঝি সময়ে ভারতের বিপক্ষে দেশের মাটিতে সীমিত ওভারের ক্রিকেটে আলো ছড়ান মারুফা। জুলাইতে দুই দলের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৯ রানে চার উইকেট শিকার করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটি বল হাতে এখন পর্যন্ত তার সেরা পারফরম্যান্স। মারুফার নৈপুণ্যে সেদিন মাত্র ১৫২ রান তুলেও ডিএলএস পদ্ধতিতে ৪০ রানে জিতেছিল বাংলাদেশ। এছাড়া, বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার হিসেবে মনোনয়ন পেয়েছেন ভারতের যশস্বী জসওয়াল, নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, দক্ষিণ আফ্রিকার জেরাল্ড কোয়েতজি এবং শ্রীলঙ্কার দিলশান মাধুশঙ্কা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম