ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আইসিসির ওয়ানডে বর্ষসেরার লড়াইয়ে সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২১,  10:19 PM

news image

বাংলাদেশ দল এই বছর দলীয় সাফল্য তেমন না পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বরাবরের মতোই উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। যার জন্য বছর শেষে দারুণ স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে মনোনায়ন পেয়েছেন তিনি। ২০২১ সালে ওয়ানডেতে আইসিসির বর্ষসেরার মনোনায়ন তালিকায় স্থান পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিবের সঙ্গে বর্ষসেরার এই তালিকায় আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম, প্রোটিয়া তাফকা ইয়ানেমান মালান ও পল স্টার্লিং।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে খবরটি জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের বিচারে আইসিসির অ্যাওয়ার্ডস প্যানেল এই তালিকা তৈরি করেছে। সেই হিসেবে ২০২১ সালে ওয়ানডে ক্রিকেটে নয় ম্যাচ খেলে ৩৯.৫৭ গড়ে ২৭৭ রান করেছেন সাকিব। পাশাপাশি বল হাতে ১৭.৫২ গড়ে নিয়েছেন ১৭টি উইকেট। এর আগে টেস্ট ক্রিকেটে ২০২১ সালের আইসিসির বর্ষসেরার জন্য মনোনীত হয়েছেন ইংলিশ অধিনায়ক জো রুট, ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে। তিন অভিজ্ঞ তারকার সঙ্গে এই তালিকায় আছেন নিউজিল‍্যান্ডের বোলিং অলরাউন্ডার কাইল জেমিসন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম