ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন ফুটবল দলকে ডিএনসিসি পক্ষথেকে সংবর্ধনা এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ

আইসিটির ফেসবুক-ইউটিউব ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন পলক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ আগস্ট, ২০২৪,  4:50 PM

news image

বাংলাদেশের আইসিটি বিভাগ বর্তমানে তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেতে কাজ করছে। এগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন বলে জানিয়েছেন আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৭ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন বলেন, 'আইসিটির চ্যানেল ও পেজ সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার ঘনিষ্ঠজনরা পরিচালনা ও নিয়ন্ত্রণ করতেন। আমরা এখন এগুলোর উদ্ধারের চেষ্টা করছি। এদিকে গণমাধ্যমকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। সাবেক প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে পরিচালনা করতেন। তিনি চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত ১০ বছরে ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ–সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কী বক্তব্য দিয়েছেন—এসব তথ্য, ছবি ও ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম