ঢাকা ১৮ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
যার জন্য হার্টবিট বেড়ে যায় পরীমণির সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে অচলাবস্থা, চলছে ব্লকেড কর্মসূচি ঈদে ১৩ দিন ফিলিং স্টেশন খোলা থাকবে ২৪ ঘণ্টা গ্রামীণ ব্যাংককে বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সুদ সামঞ্জস্য করতে রুল জারি বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বললেন প্রধানমন্ত্রী ক্যানসার ইনজেকশন চালু করল ভারত, প্রতি ডোজের দাম কত

আইসিজের রায় নিয়ে যা বলল ইসরায়েল

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে, ২০২৪,  10:47 AM

news image

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে হামলা বন্ধে ইসরায়েলকে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। তবে, আইসিজের এই আদেশকে অগ্রহণযোগ্য, জঘন্য ও বিরক্তিকর বলে অভিহিত করেছে ইসরায়েল। শুক্রবার (২৪ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে আরও জানানো হয়, প্রত্যেক দেশেরই আন্তর্জাতিক আইন ও মূল্যবোধ অনুসরণের ভিত্তিতে নিজেদের নাগরিক ও সীমানা রক্ষার অধিকার রয়েছে এবং ইসরায়েল ঠিক তাই করছে। এর আগে, রাফায় হামলা বন্ধ করতে শুক্রবার (২৪ মে) জাতিসংঘের সর্বোচ্চ আদালতের ১৫ বিচারকের একটি প্যানেল ইসরায়েলকে আদেশ দেন। আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফায় মানবিক পরিস্থিতির উন্নতি ঘটেনি, বরং আরও অবনতি ঘটেছে। বিশেষ করে, সম্প্রতি রাফা থেকে যারা বাস্তুচ্যুত হয়েছে, তাদের ঝুঁকি কমানোর জন্য ইসরায়েল যথেষ্ট পদক্ষেপ নিয়েছি বলে মনে হয় না। এ অবস্থায় ইসরায়েলকে অবিলম্বে রাফায় সামরিক আক্রমণ বন্ধ করতে হবে এদিকে, আন্তর্জাতিক আদালতের এই আদেশকে তোয়াক্কা না করে রাফার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশে করে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা করে হামাস। এর জবাবে ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৬ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অধিকাংশই নারী ও শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম