ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

আইসিজের রায়কে ‘ভন্ডামি’ বললেন ইসরায়েলের উগ্রপন্থী মন্ত্রী বেন গাভির

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ জানুয়ারি, ২০২৪,  5:05 PM

news image

ফিলিস্তিনের গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে ভন্ডামি বললেন ইসরায়েলের উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি নেদারল্যান্ডসের হেগে অবস্থিত ওই আদালতকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্য এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “হেগ শ্মাগ (শ্মাক)।” তিনি আরও লেখেন, “হেগের ইহুদি-বিদ্বেষী আদালতের রায় প্রমাণ করে- এই আদালত ন্যায়বিচার চায় না, বরং এটি ইহুদি জনগণের উপর নিপীড়ন সমর্থন করে।”ইতামার বেন গাভির বলেন, “হলোকাস্টের সময় তারা নীরব ছিলেন, এবং আজ তারা তাদের ভণ্ডামিতে আরও এক স্তর অগ্রসর হয়েছেন।” তিনি বলেন, “আমরা এই ধরনের বিপজ্জনক রায় মেনে চলতে পারি না, যা ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যত অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই শত্রুকে নির্মূল করতে হবে।” সূত্র: জেরুজালেম পোস্ট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম