ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

আইসিইউতে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জানুয়ারি, ২০২২,  10:35 AM

news image

গুরুতর অসুস্থ সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদকে আইসিইউতে নেয়া হয়েছে। তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক সংবাদমাধ্যমকে জানান, লিভারজনিত সমস্যার কারণে ১৮ জানুয়ারি তার বাবাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি আরও বলেন,
ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এখন কোভিড পরিস্থিতিতে তাকে থাইল্যান্ড বা সিঙ্গাপুরে নেওয়া কঠিন। সে জন্য ডাক্তাররা ভারতের চেন্নাই হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। এ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক সংবাদমাধ্যমকে জানান, তিনি সাবেক আইনমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। সাবেক আইনমন্ত্রীর অবস্থা গুরুতর জানিয়ে তিনি তার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেছেন। ৮৬ বছর বয়সী ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম