ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ

আইরিশ অলরাউন্ডারের মুখে মুশফিকের প্রশংসা

#

ক্রীড়া প্রতিবেদক

২১ মার্চ, ২০২৩,  4:42 PM

news image

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইনিংস শেষ হওয়ার কিছুক্ষণ পরই নেমে আসে বৃষ্টি। এরপর থেকে বৃষ্টি আর থামেনি। সাড়ে নয়টা অবধি কাট অফ টাইম থাকলেও এক ঘণ্টা আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে ম্যাচটি। বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচেও বাংলাদেশের প্রাপ্তি আছে অনেক। তার মধ্যে আছে মুশফিকের করা ওয়ানডেতে দেশের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। যার সৌজন্যে বাংলাদেশ পৌঁছায় নিজেদের ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর ৩৪৯ রানে। ৩৪তম ওভারে উইকেটে গিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকা মুশফিক খেলেন ৬০ বলে ১৪ চার ও ২ ছয়ে ১০০ রানের ইনিংস।

১৩তম বলে প্রথম চার মারা কিপার-ব্যাটসম্যানের প্রথম ছক্কা আসে ১৮তম বলে। ওই ছক্কা দিয়ে তার স্ট্রাইক রেট ১০০ ছাড়িয়ে যায়। যা পরের সময়ে একবারের জন্যও একশর নিচে নামেনি। রেকর্ড গড়া এই ইনিংসে ক্যাম্পারের ১৫ বল থেকে ২৯ রান নিয়েছেন মুশফিক। প্রথম ছক্কার পর আইরিশ অলরাউন্ডারের বলে মারেন আরও পাঁচটি চার। তার বিপক্ষেই সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলেছেন মুশফিক। বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এসে প্রতিপক্ষ ব্যাটসম্যানের প্রশংসা করতে কুণ্ঠাবোধ করেননি ক্যাম্পার। তিনি বলেন, “আমার মতে, (মুশফিকের ইনিংস বর্ণনা করার জন্য) সঠিক শব্দটা হবে খুবই ইমপ্যাক্টফুল ইনিংস। সে ক্লাস ক্রিকেটার। সে দেখিয়েছে কেন সে এত দিন ধরে এত ভালো করছে। সে যেভাবে খেলাটি প্রভাবিত করেছে, উইকেটে গিয়েই স্বাধীনভাবে ব্যাটিং করেছে, কিছু দৃষ্টিনন্দন শট, কিছু উদ্ভাবনী শট খেলেছে- বাংলাদেশের জন্য যা খুব ভালো ছিল।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম