ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আইরিশদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

#

স্পোর্টস ডেস্ক

১৮ মার্চ, ২০২৩,  4:19 PM

news image

৩টি ওয়ানডে, ৩টি টি-২০ ও একটি টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টেস্ট ক্রিকেটের নবাগত আয়ারল্যান্ড এখন সিলেটে। দু'টি পাতা ও একটি কুঁড়ির সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও সফরকারীরা। আজ দুপুর ২টায় শুরু হবে প্রথম ওয়ানডে। ঘরের মাঠে শক্তির বিচারে বেশ এগিয়ে বাংলাদেশ। পরিসংখ্যানও কথা বলছে তামিম ইকবালের দলের হয়েই। দু'দলের দশ ওয়ানডেতে সাতটি জিতেছে বাংলাদেশ। এছাড়াও এই সিরিজে বাংলাদেশের আছে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার তাজা আত্মবিশ্বাস। মোটকথা টাইগাররাই এগিয়ে থাকছে শনিবারের ম্যাচে।

পরিসংখ্যান আর শক্তি দিয়ে অবশ্য আয়ারল্যান্ডকে মাপা সম্ভব না। কারণ নিজেদের দিনে তারা যে কাউকে হারাতে পারে। ম্যাচের আগের দিন আইরিশ অধিনায়কও সেই সুরেই সতর্ক করেছেন টাইগারদের। তবে টাইগারদের সমীহ করে তাদেরকেই এগিয়ে রেখেছে সফরকারী অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবার্নি। টাইগারদের সবশেষ ওয়ানডে ম্যাচের দল থেকে এই সিরিজের দলে পরিবর্তন থাকছে। ইংল্যান্ড সিরিজে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে রাখা হলেও এই সিরিজে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। তার বদলি হিসেবে ওয়ানডে দলে অভিষেক হতে পারে তৌহিদ হৃদয়ের। ইংল্যান্ড সিরিজের দলে ছিলেন না ইয়াসির আলী রাব্বি। এবার ডাক পেয়েছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রথম ম্যাচের দলে তাকেও দেখা যেতে পারে। তবে সেক্ষেত্রে বাদ পড়তে পারেন আফিফ হোসেন। ব্যাট হাতে অবশ্য দু'জনেরই সাম্প্রতিক ফর্ম খুব একটা স্বস্তিদ্বায়ক নয়।

সবশেষ সিরিজে স্পিন বোলিংয়ে বাংলাদেশকে এক হাত এগিয়ে রেখেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু আইরিশদের বিপক্ষে প্রথম ম্যাচে তাকে পাওয়া নিয়ে আছে সংশয়। শুক্রবার দলীয় অনুশীলনের সময় ফুটবলে আঘাত পেয়েছেন এই অলরাউন্ডার। আয়ারল্যান্ড সিরিজে তাইজুল ইসলাম না থাকায় দলে অনেকটাই জায়গা পাকা নাসুম আহমেদ। জেনুইন স্পিনার হিসেবে তিনি ছাড়া আর কোনো অপশনও নেই তামিম-হাথুরুর কাছে।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: 

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুস্তাফিজুর রহমান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম