ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে পানিতে ডুবে ৪ মাদরাসাছাত্রীর মৃত্যু দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু আবু সাঈদের রক্তের দায় এখনো শোধ হয়নি: চরমোনাই পীর জিয়াউর রহমান হত্যা: পলাতক মেজর মোজাফফর আটক তালাকের অজুহাতে নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না : হাইকোর্ট যেভাবে হজে যাবেন প্রবাসী বাংলাদেশিরা কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে একটি গোষ্ঠী: স্বরাষ্ট্রমন্ত্রী অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ: আইজিপি

আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট, ২০২২,  10:41 AM

news image

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াল গ্রেনেড হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীর দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে যোগ দেন আইভি রহমান। দলের নারী কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মঞ্চের সামনের দিকে বসে ছিলেন। ভয়াল গ্রেনেড হামলায় তাঁর দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাঁকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট আইভি রহমানকে মৃত ঘোষণা করা হয়। দিবসটি উপলক্ষে আজ বুধবার সকাল ৮টায় বনানী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতারা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম