ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

আইপিএল ফাইনাল আজ

#

স্পোর্টস ডেস্ক

২৮ মে, ২০২৩,  4:31 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। গত আসরে এই ভেন্যুতেই রাজস্থান রয়েলসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএলে প্রথমবারের মতো অংশ নিয়ে শিরোপা জিতে নেয় গুজরাট। আজ সেই একই মাঠে প্রতিপক্ষ হিসেবে গুজরাট পাচ্ছে চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসকে। ফাইনালে যারা জিতবে তারা পাবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি ৯৬ লাখ টাকা। টুর্নামেন্টের চলতি আসরের প্রথম কোয়ালিয়াফারে গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করে চেন্নাই। আর শুক্রবার দ্বিতীয় কোয়ালিফায়ারে শুভমান গিলের রেকর্ড সেঞ্চুরিতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে গুজরাট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম