ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিলেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

০৪ এপ্রিল, ২০২৩,  3:44 AM

news image

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য আইপিএলের শুরু থেকে খেলার ছাড়পত্র পাননি সাকিব আল হাসান। তাকে শুরুতে না পেয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বিদেশি অন্য ক্রিকেটারকে দলে নিতে চাচ্ছে। এজন্য সাকিবকে কেকেআর ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার অনুরোধ জানায়। দুই পক্ষের দীর্ঘ দিনের সু-সম্পর্কের কারণে সেই প্রস্তাব মেনে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার পোষ্টারবয় সাকিব। ফলে এবার আর আইপিএল খেলা হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। সাকিব তার নাম প্রত্যাহার করে নিলেও প্রথমবার আইপিএলে ডাক পাওয়া লিটন দাস এবারের আইপিএলে ঠিকই খেলবেন। আইরিশদের বিপক্ষে ঢাকা টেস্টের পর আইপিএল খেলতে যাবেন দেশসেরা এই ব্যাটার। আগামী ৯ থেকে ১৪ মে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাবে টাইগাররা। এই ব্যস্ত সূচির কারণে আইপিএলের মাঝ পর্বও মিস করবেন সাকিব। যে কারণে সাকিবের বিকল্প ভাবতে বাধ্য হয়েছে কেকেআর। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষেই আইপিএলে যোগ দিতে পারতেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাকিব-লিটনকে সেই ছাড়পত্র দেননি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন শুরু থেকেই বলে আসছিলেন, জাতীয় দলের খেলা থাকলে ক্রিকেটারদের ছাড়া হবে না। ওই কথাতেই অটল ছিলেন তিনি। তাই সাকিবদের ছাড়পত্র দেওয়া হয়নি। আইরিশদের বিপক্ষে আগামীকাল (মঙ্গলবার) থেকে শুরু একমাত্র টেস্টের জন্য সাকিবকে অধিনায়ক রেখেই দল দিয়েছে বিসিবি। টেস্ট শেষ করে তিনি যোগ দেবেন, এমনটাই ধরে নিয়েছিলেন সবাই। তবে শেষ পর্যন্ত আর খেলাই হচ্ছে না সাকিবের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম