ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী পান্ত

#

স্পোর্টস ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  5:00 PM

news image

জেদ্দায় অনুষ্ঠেয় আইপিএলের মেগা নিলামে রেকর্ড ভেঙে দিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তাকে ২৭ কোটি রুপি দিয়ে কিনেছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। আইপিএল ইতিহাসের সবচেয়ে দামী ক্রিকেটার এখন তিনি। তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।  পান্তের আগে নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে শ্রেয়াস আইয়ারকে কেনে পাঞ্জাব কিংস। তাকে এবার ছেড়ে দিয়েছে কলকাতা। তিনি সোল্ড আউট হতেই আপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন। কিন্তু পরেই তা ভেঙে দিয়েছেন পান্ত। নিলামের আগে লক্ষ্ণৌ নিকোলাস পুরানকে ২১ কোটি, রবি বিষ্ণয়কে ১১ কোটি, মায়াঙ্গ যাদবকে ১১ কোটি, মহসিন খানকে ৪ কোটি ও আয়ূশ বাদানিকে ৪ কোটি রুপিতে ধরে রেখেছে। নিলামের আগে হেনরিক ক্লাসেনকে ২৩ কোটি রুপিতে ধরে রাখে সানরাইজার্স হায়দরাবাদ। তিনি নিলামে না উঠলেও আইপিএল ইতিহাসের দ্বিতীয় দামী ক্রিকেটার হওয়ার কীর্তি গড়েন। যে রেকর্ড টিকল না মেগা নিলামে। আইপিএলের সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন মিশেল স্টার্ক। ভারতে ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর তার দাম তরতর করে বেড়ে যায়। কলকাতা নাইট রাইডার্স তাকে গত আসরে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছিল। স্টার্ক বেশ খরুচে হলেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল কলকাতা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম