ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী

আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড গড়লেন জয়সওয়াল

#

স্পোর্টস ডেস্ক

১২ মে, ২০২৩,  1:32 PM

news image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্রুততম অর্ধশতরান করলেন যশস্বী জসওয়াল। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১৩ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি। আগে লোকেশ রাহুল এবং প্যাট কামিন্সের দখলে ছিল রেকর্ডটি। এবারের আইপিএলে স্বপ্নের ছন্দে রয়েছেন রাজস্থান রয়্যালসের জসওয়াল। ইনিংসের শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন তিনি। প্রথম ওভারেই কলকাতার অধিনায়ক নীতীশ রানাকে দু’টি ছক্কা এবং তিনটি চার মারেন। প্রথম ৬ বলে করেন ২৬ রান। তার পরেও তাকে থামাতে পারেননি কেকেআরের বোলাররা। ১৩ বলে ৫০ রান পূর্ণ করতে যশস্বী মারলেন ৬টি চার এবং ৩টি ছয়। জসওয়ালের আগে ২০১৮ সালে তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাবের (বর্তমানে পাঞ্জাব কিংস) হয়ে ১৪ বলে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটি নিজের নামে লিখিয়েছিলেন রাহুল। ২০২২ সালে ১৪ বলে হাফসেঘঞ্চুরি করেছিলেন প্যাট কামিন্সও। জসওয়ালের রেকর্ডের ম্যাচে শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে কলকাতা তুলেছে ১৪৯ রান। ১৫০ রান তাড়া করতে নেমে ৯ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজস্থান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম