ঢাকা ২০ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

আইপিএলের জনপ্রিয়তার আসল কারণ জানালেন কোহলি

#

স্পোর্টস ডেস্ক

০৯ মার্চ, ২০২৪,  12:44 PM

news image

আর মাত্র কয়েক দিন পরেই মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। বিশ্বের সব থেকে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের নামি-দামি সব তারকা। এবার আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর আগে বিভিন্ন বিষয় নিয়ে দেশটির জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসকে সাক্ষাৎকার দিয়েছেন কোহলি। সেখানে বেঙ্গালুরুর সাবেক এই অধিনায়ক বলেন, আমি আসলেই আইপিএলকে ভালোবাসি, কারণ এখানকার বন্ধুত্বপূর্ণ পরিবেশ। ‘যেখানে অনেক নতুন ক্রিকেটারের সঙ্গে লম্বা সময় খেলার সুযোগ থাকে, যারা আপনার বাইরের দেশের। যাদের সঙ্গে হরহামেশা দেখা হয় না।’ এরপরই আইপিএলের জনপ্রিয়তা নিয়ে কোহলি বলেন, সবাই কেন আইপিএলকে ভালোবাসে তার পেছনে একটি কারণ আছে।

কারণ এখানে ক্রিকেটার ও ভক্তদের মাঝে একটি যোগসূত্র আছে। ‘অন্যদিকে আইসিসির টুর্নামেন্টগুলোতে বিভিন্ন দলের বিপক্ষে খেলতে হয়, কিন্তু প্রায় সময় সেখানে অন্য দলের ক্রিকেটারদের সঙ্গেও সেভাবে যোগসূত্র বা যোগাযোগের পরিবেশ তৈরির কোনো সুযোগ নেই।’তিনি আরও বলেন, ‘আইপিএলে প্রতিটি দল প্রতিপক্ষ কারও সঙ্গে তৃতীয় দিন কিংবা প্রতি সেকেন্ডেও সাক্ষাৎ হতে পারে, আর এটিই আইপিএলের সৌন্দর্য। এখানে আপনাকে ভিন্ন কন্ডিশন, ভিন্ন শহর এবং ভিন্ন ভিন্ন দলের মোকাবিলা করতে হয়। টুর্নামেন্টে ভালো করতে হলে সবারই কিছু নির্দিষ্ট লক্ষ্য থাকে এবং এরই মাঝে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হয়ে যায়।’ ঘরের মাঠে চলমান ভারত–ইংল্যান্ডের চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলছেন না সাবেক এই ভারতীয় অধিনায়ক। ব্যক্তিগত কারণে তিনি বেশ কিছুটা সময় খেলার বাইরে রয়েছেন। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর আসন্ন আইপিএল দিয়ে মাঠে ফিরবেন কোহলি। আইপিএলের ১৭তম আসরের উদ্বোধনী ম্যাচে তার দল বেঙ্গালুরু মোকাবিলা করবে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম