ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন ইরান সংশ্লিষ্ট সাড়ে ৩৪ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি জব্দ করল আমেরিকা সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত গ্যাসচালিত পরিবহনে বেশি ভাড়া নিলে ব্যবস্থা: সড়কমন্ত্রী কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর গাজায় ইসরায়েলের হামলায় ১২ ফিলিস্তিনি নিহত সুনামগঞ্জে আকস্মিক বন্যার আভাস, পাউবো’র সতর্কতা জারি সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের সমাবেশ আজ কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে বেঙ্গালুরুর দাপুটে জয় সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন হজযাত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  2:13 PM

news image

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেবে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা পৌনে ১২টায় রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহত পুলিশ কর্মকর্তা অজয় চন্দ্র দেবের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নিতে গিয়ে এ কথা বলেন আইজিপি। বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গত শনিবার (১৯ আগস্ট) বিকেলে হবিগঞ্জে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব চোখে আঘাত পান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শেরে বাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আইজিপি জানান, হবিগঞ্জ সদর মডেল থানার ওসির সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে। সংকট এখনো কাটেনি। তিনি বলেন, আগামী দিনেও যদি এমন কোনো পুলিশ সদস্য আহত হয় তাদের চিকিৎসায়ও সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যু নিয়ে খুলনায় এক প্রবাসীর বক্তব্যের পর তার মাকে গ্রেফতার করা হয়েছে কিনা এমন প্রশ্নে আইজিপি বলেন, খুলনার এক বাড়িতে নাশকতার পরিকল্পনা চলছে এমন তথ্যের প্রেক্ষিতে কয়েকজনকে আটক করা হয়েছে। কারও ফেসবুক স্ট্যাটাসের জন্য নয়। পরবর্তীতে আটককৃত এক নারীর ছেলের স্ট্যাটাসের বিষয়টি আমরা জানতে পারি। পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। পেশাদারিত্ব লঙ্ঘন হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোনো পুলিশ সদস্যের রাজনৈতিক বক্তব্য দেয়ার বিষয় নজরে আসেনি। দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম