ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির মামলায় এসকে সুরের তিন বছরের কারাদণ্ড বরগুনার সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরুর মৃত্যু সাভারে ডিবির ৪ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহন ও স্বর্ণ চুরির অভিযোগ দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি

আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি ১৫ আইনজীবী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২১,  11:24 AM

news image

ফাইল ফটোবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে কথা বলতে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করবেন বিএনপিপন্থি সিনিয়র ১৫ আইনজীবী। আজ মঙ্গলবার দুপুর দেড়টায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব ফজলুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে তারা এই বৈঠকে বসবেন।

বৈঠকে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট ফজলুর রহমান, এ জে মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ব্যারিস্টার এ এম মাহবুব আহমেদ খোকন, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার মো. বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কদ্দুস কাজল, আবেদ রেজা, মো. আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল, মোহাম্মদ আলী, ওমর ফারুক ফারকী। বিএনপিপন্থি আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত বিষয়ে এই বৈঠকে আলোচনা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম