ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

আইকন ক্রিকেটার হয়ে ফিরছেন সাকিব

#

ক্রীড়া প্রতিবেদক

১০ অক্টোবর, ২০২৪,  9:51 PM

news image

সাকিব আল হাসানকে নিয়ে যত বিতর্কই থাকুক, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম বারবার উচ্চারিত হওয়ার পেছনে বড় কারিগর তিনি। খেলেছেন প্রায় সবকটি ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার ফিরছেন আবুধাবি টি-টেন লিগে। আগামী মৌসুমের জন্য সাকিবকে আইকন প্লেয়ার হিসেবে দলে ভিড়িয়েছে বাংলা টাইগার্স। আবুধাবি টি-টেন লিগের অষ্টম মৌসুম মাঠে গড়াবে এবার।এর আগে বাংলা টাইগার্সে সাকিবের যোগ দেওয়ার বিষয়টি আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) নিশ্চিত করেছে টি-টেন কর্তৃপক্ষ। নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে তারা। সাকিবের দলে আছেন আরেক তারকা স্পিনার রশিদ খান। প্লাটিনাম ক্যাটাগরিতে তাকেও দলে নিয়েছে বাংলা টাইগার্স। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া সাকিব বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে। সেখানে টি-টেন ন্যাশনাল ক্রিকেট লিগে খেলছেন লস অ্যাঞ্জেলেস ওয়েভসের হয়ে। ব্যাটে-বলে খুব একটা আলো ছড়াতে না পারলেও সাকিবের ওপর ভরসা রেখেছে দলটি। তাদের অধিনায়কের দায়িত্ব বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের কাছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম