ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

অ্যাশেজ: ইংল্যান্ড দলে রেহান

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুন, ২০২৩,  4:59 PM

news image

অ্যাশেজের প্রথম ম্যাচ হেরে ব্যাকফুটে ইংল্যান্ড। তবে ঘুরে দাঁড়াতে মরিয়া তারা। দ্বিতীয় ম্যাচের জন্য ইংলিশরা স্কোয়াডে যুক্ত করেছে ১৮ বছর বয়সী লেগ স্পিনার রেহান আহমেদকে। গত বছর করাচিতে নিজের অভিষেকেই পাঁচ উইকেট নিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। মঈন আলির সম্ভাব্য বিকল্প হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্রিকইনফো। এ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে সময়টা অবশ্য খুব একটা ভালো যাচ্ছে না রেহানের। ১০ ম্যাচে পেয়েছেন কেবল ছয় উইকেট। যদিও ব্যাট হাতে ৩৮.৪৫ গড়ে চার হাফ সেঞ্চুরিতে ৪২৩ রান করেছেন তিনি। গত বছর পাকিস্তানের বিপক্ষে অভিষেকে ৪৮ রানে পাঁচ উইকেট নেন রেহান।  ওই ম্যাচে ‘নাইটওয়াচম্যানের’ ভূমিকায় তাকে ব্যাটিংয়ে পাঠানো হয় তিন নম্বরে। এবার ব্যাটিংয়ের দিক বিবেচনায় অ্যাশেজেও সুযোগ মিললো রেহানের।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম