ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

অ্যাম্বুলেন্স আটকে রাখায় রোগীর মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

#

নিজস্ব প্রতিনিধি

১৫ জানুয়ারি, ২০২৬,  8:22 PM

news image

শরীয়তপুরে রোগী বহনকারী একটি অ্যাম্বুলেন্স ঢাকা যাওয়ার পথে দেড় ঘণ্টা আটকে রাখার ঘটনায় চিকিৎসা না পেয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে এবং ছয়জনকে অজ্ঞাত আসামি করে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। মৃত ব্যক্তির নাম জমশেদ আলী ঢালী (৭০)। তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার বাসিন্দা। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পালং মডেল থানায় মামলাটি করেন নিহতের নাতি জুবায়ের হোসেন রুমান ঢালী। মামলার প্রধান আসামি অ্যাম্বুলেন্স মালিক সুমন খানকে শরীয়তপুর শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিরা হলেন—চালক সজিব (২৮), পারভেজ (২৬) ও হান্নান (২৫)। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার অসুস্থ অবস্থায় জমশেদ আলীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে ঢাকা নেওয়ার জন্য সাড়ে ছয় হাজার টাকায় একটি অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়। তবে পরে চালক ও তার সহযোগিরা আট হাজার টাকা দাবি করেন। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে রোগীর স্বজনদের অন্য অ্যাম্বুলেন্সে যেতে বাধা দেওয়া হয়। পরবর্তীতে অটোরিকশায় করে শহরের চৌরঙ্গী মোড় থেকে ঢাকাগামী আরেকটি অ্যাম্বুলেন্স ভাড়া করে রওনা হলে কিছুদূর যাওয়ার পর স্থানীয় কয়েকজন অ্যাম্বুলেন্সচালক ঢাকাগামী অ্যাম্বুলেন্সটি আটক করে চালককে মারধর করে এবং চাবি কেড়ে নেয়। এতে প্রায় দেড় ঘণ্টা বিলম্ব হয়। পরে ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে পৌঁছালে চিকিৎসক জমশেদ আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ে অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সঙ্গে সভা করেন জেলা প্রশাসক ও সিভিল সার্জন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে লিখিত মুচলেকা দেন অ্যাম্বুলেন্স মালিকরা। জেলা প্রশাসক তাহসিনা বেগম জানান, ঘটনার সত্যতা স্বীকার করেছেন সংশ্লিষ্টরা। অ্যাম্বুলেন্সগুলোর কাগজপত্র যাচাই এবং নিয়মিত মনিটরিং করা হবে। রোগীর মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম