ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অ্যামাজনকে ২০০ কোটি রুপি জরিমানা

#

১৮ ডিসেম্বর, ২০২১,  4:32 PM

news image

ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে শেষ পর্যন্ত আমেরিকার ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করল ভারতের কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই)। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের দুবছর আগে যে চুক্তি হয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল,

তাতে একাধিক ভুল ছিল। সেই চুক্তিতে তথ্যও গোপন করা হয়। অবশ্য অ্যামাজনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। কোম্পানিটি বলছে, আপাতত কমিশনের রিপোর্ট খতিয়ে দেখবে এবং পরে তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাবে।  অ্যামাজন এবং রিলায়েন্সের মধ্যে চলা একটি মামলার পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম বিষয়টি নজরে আসে। তারপরই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে তদন্ত শুরু হয়। মূলত অভিযোগ ছিল, চুক্তি করার সময় বিদেশি মুদ্রা রেগুলেশন আইন বা ফেমা এবং প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আইন বা এফবিআই লঙ্ঘন করা হয়েছে। কয়েকদিন আগে অ্যামাজনের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছিল, ফিউচার গ্রুপের সঙ্গে যে চুক্তি হয়েছে, তা যদি সরিয়ে নিতে বাধ্য করা হয় তাহলে বিদেশি বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম