ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

অস্থিরতা ডালের বাজারে, আটা চড়ছে আরও

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২২,  5:02 PM

news image

নতুন মূল্যে ভোজ্য তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়া শুরু হতে না হতেই অস্থিরতা দেখা দিয়েছে ডালের বাজারে; বাড়ছে দাম, কিছু ডাল অনেক জায়গায় মিলছেও না। নিত্যপণ্যের বাজারে ঊর্ধ্বগতির মধ্যে আমদানি নির্ভর আটার দামও বাড়তে শুরু করেছে তরতরিয়ে। সরকারি বিপণন সংস্থা টিসিবির হিসাবেই গত এক সপ্তাহের ব্যবধানে আটার দাম ২৫ শতাংশ এবং এক মাসের ব্যবধানে ৩০ শতাংশ বেড়েছে। খুচরায় প্রতি কেজি প্যাকেট ও খোলা আটা ‍দুটোই এখন প্রতিকেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, বিশ্ববাজারে গমের দাম ঊর্ধ্বমুখী হওয়াই এর কারণ। তবে ভারতের রপ্তানি বন্ধের ঘোষণার পরই বেশি বাড়ানো হয়েছে আটার দাম। আর মুগ ও মসুর ডাল, ডাবলিসহ নানা জাতের ডালের দাম এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে কেজিতে অন্তত ১০ টাকা। উধাও হতে শুরু করেছে রেঁস্তোরায় চাহিদার শীর্ষে থাকা অ্যাংকর ডাল। শেষ মুহূর্তে যেসব দোকানে ছিল তারা কেজিপ্রতি বিক্রি করেছে ৭০ টাকাতেও। টিসিবির হিসাবে মসুর ডালের দাম গত এক বছরে মোটা দানা ৫৩ শতাংশ, মাঝারি দানা ৪১ শতাংশ এবং ছোট দানা ২১ শতাংশ বেড়েছে। আর অ্যাংকর বা ডাবলির দাম বেড়েছে কেজিতে ৪০ শতাংশ। নিত্যদিনের খাবার তালিকায় থাকা ডাল ও আটা উভয়েরই দাম বাড়তে থাকার পেছনে ইউক্রেইন যুদ্ধের প্রভাবই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। একই সঙ্গে গত কয়েক মাস থেকে ডলারের দামে তেজিভাবের কারণেও আমদানি ব্যয় বেড়েছে, যাতে হঠাৎ করে চড়া হয়ে পড়েছে এ দুই খাদ্যপণ্যের দাম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম